September 26, 2025 1:39 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা করেন। অনুষ্ঠানে, বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে হস্তান্তর করেন শ্রী মোদী। বিহার সরকারের এই উদ্যোগ নারীদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা নির্বাহের নতুন সুযোগ তৈরি করবে, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে এবং সমাজে নারীদের ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায়, তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত করে সুবিধাভোগী মহিলাদের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করবে সরকার।

 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একজন মহিলা যখন নিজের ব্যবসা শুরু করেন বা অর্থ উপার্জন করেন, তখন তাঁর স্বপ্ন নতুন দিশা পায়।

কেন্দ্র সরকারের মুদ্রা যোজনা, ড্রোন দিদি, বিমা সখি, এবং ব্যাঙ্ক দিদি কর্মসূচী, সারা দেশে মহিলাদের নিজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।