September 26, 2025 11:01 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার’ সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন। অনুষ্ঠানে, বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে হস্তান্তর করবেন শ্রী মোদী। বিহার সরকারের এই উদ্যোগ নারীদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা নির্বাহের নতুন সুযোগ তৈরি করবে, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে এবং সমাজে নারীদের ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায়,তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত করে সুবিধাভোগী মহিলাদের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করবে সরকার।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।