September 25, 2025 9:14 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর ভারত মন্ডপমে World Food India-র উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর ভারত মন্ডপমে World Food India-র উদ্বোধন করেছেন। এই সম্মেলনে বিশ্বের খাদ্য উৎপাদনকারী হাব হিসেবে ভারতের দক্ষতা তুলে ধরতে বিভিন্ন উদ্যোগপতি, ব্যবসায়ী এবং নেতৃত্বদানকারী সংস্থা এক ছাদের তলায় এসেছেন। তিনি অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উল্লেখ্য, চারদিনব্যাপীর এই অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ, সুস্হায়ী খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর ও জৈব খাদ্য উৎপাদনে দেশের সামর্থ প্রদর্শিত হবে। একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারতের রূপান্তরমূলক যাত্রার কথা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ২১-টিরও বেশি দেশ, ২১-টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রের ১০-টি মন্ত্রক এতে অংশ নেবে। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ক্ষুদ্র প্রকল্পের প্রায় ২৬ হাজার সুবিধা প্রাপককে ৭-শো ৭০ কোটি টাকারও বেশি ঋণ সুবিধা প্রদান করা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।