প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারতমন্ডপমে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া-২০২৫-এর উদ্বোধন করবেন। চারদিনব্যাপীর এই অনুষ্ঠানে খাদ্য প্রক্রিয়াকরণ, সুস্হায়ী খাদ্যাভ্যাস এবং পুষ্টিকর ও জৈব খাদ্য উৎপাদনে দেশের সামর্থ প্রদর্শিত হবে। একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ভারতের রূপান্তরমূলক যাত্রার কথা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। ২১-টিরও বেশি দেশ, ২১-টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রের ১০-টি মন্ত্রক এতে অংশ নেবে। খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ক্ষুদ্র প্রকল্পের প্রায় ২৬ হাজার সুবিধা প্রাপককে ৭-শো ৭০ কোটি টাকারও বেশি ঋণ সুবিধা প্রদান করা হবে।
Site Admin | September 25, 2025 5:31 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারতমন্ডপমে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া-২০২৫-এর উদ্বোধন করবেন