September 24, 2025 4:44 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উন্নয়নে ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান রূপান্তরের বিষয়ে গুরুত্ব দিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উন্নয়নে ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান রূপান্তরের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। বিশিষ্ট হৃদরোগ চিকিত্সক ডক্টর দেবী প্রসাদ শেঠীর একটি নিবন্ধ Tying health to productivity সমাজমাধ্যমে শেয়ার করে তিনি একথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, আয়ুষ্মান ভারত, পোষণ অভিযান ও স্বচ্ছ ভারতের মত প্রকল্প যে শুধুমাত্র ভারতের জনস্বাস্থ্য পরিষেবাকেই আরও উন্নত করছে তাই নয়, এর ফলে মজবুত হচ্ছে অর্থনীতিও। স্বাস্থ্যকে খরচ নয়, বিনিয়োগ হিসাবে গণ্য করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।