September 22, 2025 8:14 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা  সফর করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা  সফর করবেন।

শ্রী মোদী, অরুণাচল প্রদেশ-এর ইটানগরে দুটি জলবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন। এগুলি নির্মাণে ব্যয় হবে ৩’হাজার ৭০০ কোটি টাকা। তাওয়াং-এ একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টারের’ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়াও যোগাযোগ, স্বাস্থ্য, অগ্নি সুরক্ষা, কর্মরত মহিলাদের জন্য হস্টেল সহ এক হাজার ২৯০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন তিনি।  

ত্রিপুরায় গোমতী জেলার উদয়পুরে মাতাবাড়িতে নবরূপে সজ্জিত  ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরের উন্নয়নমূলক কাজের পর উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় সরকারের ‘প্রসাদ’ প্রকল্পের আওতায় এই কাজ করা হয়েছে। ৫১’টি শক্তি পীঠের অন্যতম এই মন্দিরের জন্য নতুন রাস্তা তৈরী ছাড়াও, তিনতলা একটি বাড়ি, ধ্যান কক্ষ সহ পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।