প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ সফরে যাবেন। ধারে এক অনুষ্ঠানে তিনি সুস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহ-র সূচনা করবেন তিনি। সারা দেশের জেলা হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারী স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত এই কর্মসূচী চলবে। একই সঙ্গে শ্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সফরকালে শ্রী মোদী, প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনার অধীনে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবেন। মা ও শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সুমন সখী চ্যাটবটের সূচনা করবেন তিনি। সিকল সেলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে প্রধানমন্ত্রী ওই রাজ্যে এক কোটি সিকল সেল স্ক্রিনিং এবং কাউন্সেলিং কার্ড বিতরণ করবেন।
Site Admin | September 17, 2025 10:41 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ সফরে যাবেন। ধারে এক অনুষ্ঠানে তিনি সুস্থ নারী সশক্ত পরিবার এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাহ-র সূচনা করবেন তিনি।