August 2, 2025 5:37 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি- PM কিষাণ প্রকল্পের কুড়ি-তম কিস্তির টাকা প্রদান করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি- PM কিষাণ প্রকল্পের কুড়ি-তম কিস্তির টাকা প্রদান করেছেন।

এর আওতায় ৯ কোটি ৭০ লক্ষের বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২০ হাজার পাঁচশো কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২ হাজার ২-শো কোটি টাকার ৫২-টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্হাপন করেছেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরের পর তিনি প্রথম কাশী এলেন। ১৪০ কোটি মানুষের একতা এবং শক্তি, অপারেশন সিন্দুরে সাফল্য এনে দিয়েছে। এই অভিযানে গোটা বিশ্ব স্বনির্ভর ভারতের ক্ষমতা প্রত্যক্ষ করেছে। আগামী দিনে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্যান্য অস্ত্র শত্রুদের ধ্বংস করে দেবে।

পূর্ব বর্ধমানের বুদবুদে কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্হা করা হয়। উপস্থিত ছিলেন প্রায় ২-শো কৃষক।

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাই কৃষিবিঞ্জান কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষকদের হাতে পি এম কিষান যোজনার চেক তুলে দেন। রাজ্য সরকারের ইচ্ছাশক্তির অভাবে এরাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।

নদীয়ার কল্যানীতে কৃষিবিজ্ঞান কেন্দ্রে বারানসিতে আয়োজিত  অনুষ্ঠান সরাসরি দেখানো হয় । উপস্থিত ছিলেন বহু কৃষক, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।