প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী কাল উত্তর প্রদেশের বারাণসী সফরকালে পিএম কিষান যোজনার কুড়ি তম কিস্তি প্রদান করবেন। এর আওতায় ৯ কোটি ৭০ লক্ষেরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী, কুড়ি হাজার পাঁচশো কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করবেন। এই সফরের সময় প্রধানমন্ত্রী প্রায় ২ হাজার ২শো কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন।