July 30, 2025 12:01 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত  যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত  যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনার জবাবী ভাষণে প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে পরমাণু হুমকির কাছে তারা মাথা নোয়াবে না।  অপারেশন সিন্দুরে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু কিছু মানুষ সেনা পরাক্রমের থেকেও পাকিস্তানের অপপ্রচারকে গুরুত্ব দিয়েছে। অপারেশন সিন্দুর এখনও চলছে বলেও সভায় জানান শ্রী মোদী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।