October 30, 2024 1:36 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে একতা নগরে আজ সন্ধ্যায় তিনি ২৮০ কোটি টাকারও বেশি মূল্যের  একগুচ্ছ পরিকাঠামোগত এবং উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাস  ও সূচনা করবেন। এইসব প্রকল্পের লক্ষ্য পর্যটনের সুবিধা বাড়ানো এবং ওই অঞ্চলে পৌঁছানোর সুবিধা বৃদ্ধি এবং সুস্থায়ী উদ্যোগে সহযোগিতা। শ্রী মোদী আরম্ভ 6.0 তে ৯৯ তম কমন ফাউন্ডেশন কোর্সের শিক্ষা নবিশ আধিকারিকদের সমাবেশে ভাষণ দেবেন। এবছরের কর্মসূচির মূলভাবনা আত্মনির্ভর এবং বিকশিত ভারতের জন্য রুপরেখা। এই পাঠক্রমে ভারতের ১৬ টি সিভিল সার্ভিস থেকে এবং ভুটানের তিনটি সিভিল সার্ভিসের মোট ৬শো ৫৩ জন শিক্ষানবিশ আধিকারিক রয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।