December 21, 2025 9:43 PM

printer

প্রধানমন্ত্রী আজ ডিব্রুগড়ে ১০ হাজার ৬০১ কোটি টাকার একটি সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গঠনে দেশের কৃষক ও অন্নদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষক-বান্ধব প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ আসামের ডিব্রুগড়ের নামরূপে অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন। এখানে বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ১২ লক্ষ  ৭০হাজার  মেট্রিক টন হবে এবং প্রকল্পটি  ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে।

সারের অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নতুন ইউরিয়া প্ল্যান্ট শীঘ্রই দেশের কৃষকদের জন্য সরবরাহ নিশ্চিত করবে। স্থানীয়ভাবে উৎপাদন শুরু  হওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ দ্রুত হবে এবং লজিস্টিক খরচ হ্রাস পাবে। নামরূপ প্ল্যান্ট কর্মসংস্থানের ক্ষেত্রে হাজার হাজার নতুন সুযোগ তৈরি করবে।  তবে, তিনি উচ্চ ফলন পেতে অনিয়ন্ত্রিতভাবে ইউরিয়া স্প্রে করার বিরুদ্ধে কৃষকদের সতর্ক করেন, কারণ এটি মাটির গুণমানকে প্রভাবিত করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রের পাম তেল মিশন ভোজ্যতেলে উত্তর-পূর্বাঞ্চলকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে এবং আগামী দিনে কৃষকদের আয় বৃদ্ধি করবে।

শ্রী মোদী আসাম আন্দোলনের ৮৬০ জন শহীদের স্মরণে গুয়াহাটির পশ্চিম বোরাগাঁওয়ে  শহীদ স্মারক ক্ষেত্রে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পরে আসাম সফরের দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদে একটি ক্রুজ জাহাজে ছাত্র-ছাত্রীদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে অংশ নেন। 

 বাংলাদেশ চট্টগ্রামে ভারতের সহকারি হাইকমিশনারের দপ্তরের কাছে সাম্প্রতিক ঘটনার পর কঠোর নিরাপত্তার জন্য বন্দর শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র – IVAC, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের তরফে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি তে চট্টগ্রামে নিরাপত্তার দিক থেকে উদ্বেগের ঐ ঘটনার প্রেক্ষিতে আজ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রটি বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনার পর ঐ ভিসা আবেদন কেন্দ্র আবার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে যে পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে তার মধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী এবং সিলেট বা শ্রীহট্টের কেন্দ্রগুলি যথারীতি কাজ করছে ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।