June 2, 2025 2:38 PM

printer

প্রথা মেনেই  আগামী ৭ জুন কলকাতার রেড রোডে পূর্ব নির্ধারিত ইদের নামাজ অনুষ্ঠিত হবে।

প্রথা মেনেই  আগামী ৭ জুন কলকাতার রেড রোডে পূর্ব নির্ধারিত ইদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সেনাবাহিনীর তরফে, ওই রাস্তায় ইদের জমায়েতের অনুমতি না দেওয়ায় সংশয় তৈরি হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে জট কেটে গিয়েছে বলে ওই জমায়েতের আয়োজক ‘খিলাফত কমিটি’র সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য জাভেদ আহমেদ খান জানিয়েছেন। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী নির্দিষ্ট দিনে সকাল সাড়ে আটটায় রেড রোডে নামাজ পড়া হবে বলে তিনি জানান।

  উল্লেখ্য, সেনার তরফে অনুমতি খারিজের চিঠি হাতে আসার পরেই জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরী বৈঠক ডাকা হয়। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী ও সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলার পরে সমস্যা মিটে গিয়েছে বলে জাভেদ খান জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।