প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ ৭টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে সীমান্ত সড়ক সংগঠন – বি আর ও-নির্মিত ১২৫টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যে সব সেনা জওয়ান এবং বি আর ও’র কর্মী দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, এই প্রকল্পগুলি তাঁদের স্মৃতির উদ্দেশে নিবেদিত। লাদাখে নবনির্মিত শ্যোক টানেল প্রচণ্ড ঠান্ডায় যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখতে সাহায্য করবে। বি আর ও-এর প্রশংসা করে মন্ত্রী বলেন, শ্যোক টানেল পাহাড়ি অঞ্চলের উন্নয়নে এবং পর্যটন এবং অর্থনৈতিক অগ্রগতির বিস্তারে বিশেষ ভূমিকা নেবে।
Site Admin | December 7, 2025 5:16 PM
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ ৭টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে সীমান্ত সড়ক সংগঠন – বি আর ও-নির্মিত ১২৫টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন