November 24, 2025 9:36 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভগবদ গীতার বাণী,  ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য  সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভগবদ গীতার বাণী,  ভারতের সীমানা ছাড়িয়ে মানবতার জন্য  সর্বজনীন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি আজ  হরিয়ানার কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলনে বলেন এই ধর্মগ্রন্থটি বিভিন্ন প্রজন্মের জীবন গঠনেরপাশাপাশি যুবসমাজকেও অনুপ্রাণিত করেছে। 

৫ হাজারের বছরেরও বেশি সময় ধরে গীতার শিক্ষা মানব সমাজকে উন্নতির পথে চালিত করছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী ।  পহেলগাম সাম্প্রতিক জঙ্গি হামলার উল্লেখ করে শ্রী সিং বলেন, ভারত শান্তির পক্ষে থাকলেও, অপারেশন সিন্দুরের মাধ্যমে  সন্ত্রাসবাদীদের যোগ্য প্রত্যুত্তর দেওয়া হয়েছে।

বিদেশমন্ত্রক, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় এবং কুরুক্ষেত্র উন্নয়ন বোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।