November 22, 2025 8:55 AM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আজকের নতুন বিশ্বে আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাতে একটি নতুন রাষ্ট্রসঙ্ঘ এবং আন্তর্জাতিক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আজকের নতুন বিশ্বে আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটাতে একটি নতুন রাষ্ট্রসঙ্ঘ এবং আন্তর্জাতিক নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। লক্ষ্ণৌয়ে গতকাল বিশ্বের প্রধান বিচারপতিদের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে শ্রী সিং বলেন, ইজরায়েল হামাস এবং ইউক্রেন রাশিয়ার মতো আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসন এবং সুদানে তৈরী হওয়া মানবিক সঙ্কট মেটাতে রাষ্ট্রসঙ্ঘ আরো কঠোর ভূমিকা পালন করতে পারত। এ বিষয়ে যে ফাঁক তৈরী হয়েছে তা রাষ্ট্রসঙ্ঘের সদিচ্ছার অভাব নয়, বরং এটি বিশ্ব রাজনীতির জটিলতা, বৃহৎ দেশগুলির প্রভাব এবং প্রাতিষ্ঠানিক কর্মপন্থার ধীরগতির কারণে উদ্ভূত। এর ফলে কখনো কখনো রাষ্ট্রসঙ্ঘের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক এই সংস্থাকে কার্যকর রাখতে রাষ্ট্রসঙ্ঘে আরো ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্বের প্রয়োজন বলে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের মূল ভাবনা অর্থাৎ শান্তি, ন্যায়বিচার এবং সমান প্রতিনিধিত্ব সুনিশ্চিত করলেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। গোটা বিশ্বের এখন উচিৎ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়া। ভারত সর্বদা আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিকতাকে গুরুত্ব দিয়ে আসছে বলেও শ্রী সিং জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।