October 31, 2025 9:42 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত আসিয়ান চুক্তিতে সমুদ্রপথের নিরাপত্তাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত আসিয়ান চুক্তিতে সমুদ্রপথের নিরাপত্তাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন। তিনি আসিয়ানভুক্ত সদস্য দেশগুলিকে আসিয়ান -ভারত সমুদ্র মহড়ার দ্বিতীয় পর্বের জন্য রাজি হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। আসিয়ান ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আছে কুয়ালালামপুরে প্রতিরক্ষা মন্ত্রী সমুদ্রপথের নিরাপত্তার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে বলেন, ভারতীয় বাণিজ্যের অর্ধেকই হয় দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী দিয়ে।

প্রতিরক্ষা মন্ত্রী বলেন দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে ভারত সর্বদাই বিপর্যয় মোকাবিলায় ত্রাণ পাঠানো, সন্ত্রাস দমন,  সমুদ্র নিরাপত্তার মত বিষয় এবং সমুদ্রপথে চলাচলে স্বাধীনতার ক্ষেত্রটিকে সমর্থন জানিয়ে এসেছে।

আজকের অনিশ্চিত বিশ্বে আশিয়ান ভারত সম্পর্ক স্হায়ী সম্পর্কের মজবুত ভিত হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে বহু প্রাচীন বিশ্বাস এবং আশা-আকাঙ্খা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে।

রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা অভিযানে আশিয়ান ভারত যৌথ উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে মহিলা বাহিনী নিযুক্তির প্রস্তাব করেছেন শ্রী সিং বলেন। তিনি বলেন রাষ্ট্রসংঘ, শান্তিরক্ষা মিশনে মেয়েদের অংশ গ্রহণকে উত্তরোত্তর বাড়ানোর লক্ষ্য নিয়েছে।

শ্রী সিং আরও জানান আশিয়ান ভারত সমুদ্র মহড়া এবং আন্তর্জাতিক নৌ-বহর পর্যালোচনা হবে আগামী বছর ভারতে। সে সময় সমুদ্র পথে সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা আরও বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা এবং সমুদ্র পথে স্বাধীনভাবে যাতায়াতের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হবে

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।