September 29, 2025 9:31 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের সামুদ্রিক নিরাপত্তা কাঠামোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ব্যবস্থা একীভূত করার ওপর জোর দিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের সামুদ্রিক নিরাপত্তা কাঠামোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ব্যবস্থা একীভূত করার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ ৪২তম ইন্ডিয়া কোস্ট গার্ড -আই সি জি কমান্ডারদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন যে বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলি বহুমুখী। প্রসঙ্গত তিনি সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধের কথাও উল্লেখ করেন।  

তিনি উল্লেখ করেন যে প্রতিবেশী দেশগুলিতে অস্থিতিশীলতা প্রায়শই সামুদ্রিক ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। শ্রী সিং মায়ানমার, বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলিতে ঘন ঘন ঘটে যাওয়া ঘটনাবলীর কথা উল্লেখ করেছেন।  

শ্রী সিং আরও উল্লেখ করেন যে মহিলা অফিসাররা আজ প্রথমসারির যোদ্ধা হিসেবে কাজ করছেন।

মন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা, বিভিন্ন হুমকির মোকাবিলা এবং দুর্যোগ পরিস্থিতি পরিচালনায় কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।