September 22, 2025 6:16 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা উত্পাদন এক লক্ষ ৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা উত্পাদন এক লক্ষ ৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল মরক্কোর রাবাতে সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলোচনায় শ্রী সিং জানান, ভারত এখন বিশ্বের একশোটিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে বিভিন্ন ক্ষেত্রে দেশ অভাবনীয় উন্নতি করেছে। বিবিধ আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসাবে একাদশ স্থান থেকে এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে, খুব শীঘ্রই তৃতীয় স্থান দখল করবে।

অপারেশন সিন্দুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্যের কথাও পণন্ত্রী আলোচনায় তুলে ধরেন। পহেলগাঁওয়ে নিরীহ ভারতীয়দের ওপর কাপুরুষোচিত আক্রমণের যথাযথ জবাব সশস্ত্র বাহিনী দিয়েছে বলেও তিনি জানান।

দুদিনের ঐতিহাসিক  সফরের প্রথম দিনে সেখানে কথা বলেন এবং সে দেশে ও মাতৃভূমিতে তাদের অবদানের প্রশংসা করেন। এই প্রথম কোন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী উত্তর আফ্রিকার দেশ সফর করছেন, যা ভারত এবং মরক্কোর মধ্যে কৌশলগত সম্পর্ক  আরও জোরদার করার ইঙ্গিত দেয়। 

প্রতিরক্ষা মন্ত্র সরকারি বিবৃতিতে জানিয়েছে, মরক্কোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আব্দেলেতিফ  লাউদিইর আমন্ত্রণে শ্রী সিং এর এই সফরে দু দেশের মধ্যে প্রতিরক্ষা কৌশল এবং শিল্পক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে। এই সফরে তিনি লাউদি র সঙ্গে দ্বিপাক্ষিক কথাবার্তা বলবেন, এছাড়াও মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। দু দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা পত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ, ট্রেনিং প্রোগ্রাম এবং শিল্প সংক্রান্ত মতবিনিময়ের মত বিষয়ও থাকবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।