January 4, 2026 7:02 AM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল দিল্লী বিধানসভায় ভারত রত্ন অটল বিহারি বাজপেয়ী ও পণ্ডিত মদন মোহন মালব্য-র প্রতিকৃতি উন্মোচন করেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল দিল্লী বিধানসভায় ভারত রত্ন অটল বিহারি বাজপেয়ী ও পণ্ডিত মদন মোহন মালব্য-র প্রতিকৃতি উন্মোচন করেন। অনুষ্ঠানে শ্রী সিং , দিল্লী বিধানসভার অধ্যক্ষ  বিজেন্দ্র গুপ্তের উপস্থিতিতে ‘ভারত মাতা’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেন। জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর রচনার  ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বইটি ভারতের জাতীয় চেতনার সৃজনশীল এবং কলামূলক প্রকাশনায় নিবেদিত। অনুষ্ঠানে তিনি  বলেন যে উভয় নেতার সাধারণ আচরণ নৈতিক রাজনীতি, উদ্দেশ্যের ঐক্য, এবং ক্ষণস্থায়ী রাজনৈতিক লাভের উপরে দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের অগ্রাধিকারের বিষয়ে  দিকনির্দেশনা প্রদান করে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।