June 3, 2025 7:10 PM

printer

প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভোপালে জাতীয় ক্যাডেট corpse এনসিসির বিভিন্ন রাজ্যের বিশেষ প্রতিনিধি ও অতিরিক্ত এবং ডেপুটি ডিরেক্টর জেনারেলদের সম্মেলন উদ্বোধন করেছেন।

প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভোপালে জাতীয় ক্যাডেট corpse এনসিসির বিভিন্ন রাজ্যের বিশেষ প্রতিনিধি ও অতিরিক্ত এবং ডেপুটি ডিরেক্টর জেনারেলদের সম্মেলন উদ্বোধন করেছেন। #NCC তে আরও তিন লাখ ক্যাডেট যুক্ত করে এটিকে আরও সম্প্রসারিত করার ঘোষণা করেন তিনি। তাঁর ভাষণে শ্রী শেঠ কেন্দ্র-রাজ্যের সহযোগিতার উপর জোর দেন এবং এনসিসিকে সম্প্রসারিত করার জন্য প্রয়োজনীয় কর্মী, পরিকাঠামো এবং অর্থ যোগানের মাধ্যমে এই রাজ্যগুলিকে এই কাজে সহায়তার আহবান জানান। এনসিসির মহানির্দেশক  লে. জেনারেল গুরবীরপাল সিং এনসিসির ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি সংগঠনে যুবকদের বৃহত্তর অংশগ্রহণ এবং ক্যাডেটদের কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।