প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কিরঘিজস্থানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন SCOর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। সমাজমাধ্যমের বার্তায় শ্রী সিং বলেন, বর্তমানে বিভিন্ন দেশে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মধ্যেই বিশ্ব শান্তির লক্ষ্যে ভারতের দায়বদ্ধতার প্রতি তিনি বৈঠকে আলোকপাত করবেন। সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিষয়ে দেশের আপোষহীন নীতি বা জিরো টলারেন্স অবস্থানের দিকটিও বৈঠকে তুলে ধরবেন। এস সি ও গোষ্ঠী ভুক্ত সদস্য দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি কথা বলবেন বিশকেকের ভারতীয় প্রতিনিধিদের সঙ্গেও।
উল্লেখ্য, এস সি ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রাজনাথ সিং গতকালই বিশকেক পৌঁছন।