প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মরক্কো সফরে রওনা দেবেন। উত্তর আফ্রিকার এই দেশটিতে কোনও প্রতিরক্ষামন্ত্রীর এটিই প্রথম সফর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে, শ্রী সিং বলেন, এই সফরে, মরক্কোর প্রতিরক্ষা মন্ত্রী আবদেলতিফ লাউদিয়ের সঙ্গে প্রতিরক্ষা, শিল্প এবং কৌশলগত সহযোগিতা জোরদার করার জন্য একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তিনি বেরেচিডে টাটা অ্যাডভান্সড সিস্টেমস কারখানার উদ্বোধনেও যোগ দেবেন। এটি আফ্রিকায় প্রথম ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন কারখানা। শিল্প সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করতে মরক্কোর শিল্প ও বাণিজ্য মন্ত্রী রিয়াদ মেজ্জোর সঙ্গেও দেখা করবেন শ্রী সিং। রাবাতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।
প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারক পত্র (MoU) স্বাক্ষর করতে পারে।