প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন বিশ্বমঞ্চে ভারতের স্থান আরও উন্নত হচ্ছে। নতুন দিল্লিতে আজ দু’দিনের মন্থন ২০২৫ সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন চেষ্টা এবং কাজ জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। শ্রী সিং ইন্ডিয়ান ডিফেন্স এস্টেট সার্ভিসের আধিকারিকদের ক্যান্টনমেন্ট বোর্ডগুলিকে অত্যাধুনিক, পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি শহরকেন্দ্রিক পরিমণ্ডলে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান এর ফলে ২০৩৫ সালের মধ্যে একটি উন্নতদেশে উন্নীত হওয়ার চেষ্টা সার্থক হবে।
Site Admin | September 18, 2025 9:54 PM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন বিশ্বমঞ্চে ভারতের স্থান আরও উন্নত হচ্ছে।