প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দোর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৯১। ১৯৫৬ সালে অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান ছবির পর তাঁর খ্যাতি তুঙ্গে ওঠে। পরবর্তীকালে একাধিক গুরুত্বপূর্ণ পরিচালকের সঙ্গে তিনি কাজ করেন। পশুপ্রেমী হিসাবে তিনি নানা সময়ে পশু অধিকার সংরক্ষণের আন্দোলনে যোগ দিয়েছিলেন। রাজনীতিবিদ হিসাবেও তিনি একসময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁক্রো ব্রিজিত বার্দোর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বলেছেন, তিনি ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠতমদের একজন।
Site Admin | December 28, 2025 9:38 PM
প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দোর জীবনাবসান হয়েছে।