পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ লিবিয়ার ঘাদামেস বেসিনের চুক্তিভুক্ত এলাকায় একটি কূপ থেকে নতুন তেল ও গ্যাস আবিষ্কারের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, ৮ হাজার ৪৪০ ফুট গভীরতা পর্যন্ত কূপটির খননকাজ সম্পন্ন হয়েছে। এটি থেকে দৈনিক ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ৩২৭ ব্যারেল কনডেনসেট উৎপাদিত হচ্ছে। এই আবিষ্কার জাতীয় তেল সংস্থাগুলির বিদেশে সম্পদ অধিগ্রহণের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে বলে শ্রী পুরি মত প্রকাশ করেন।
News On AIR | April 28, 2026 1:21 PM
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ লিবিয়ার ঘাদামেস বেসিনের চুক্তিভুক্ত এলাকায় একটি কূপ থেকে নতুন তেল ও গ্যাস আবিষ্কারের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন।