পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বলেছেন যে ভারত প্রত্যাশার চেয়ে ছ’বছর আগেই ২০ শতাংশ জৈব জ্বালানি মিশ্রণের লক্ষ্য অর্জন করেছে। নতুনদিল্লিতে ওয়ার্ল্ড হাইড্রোজেন ইন্ডিয়া শীর্ষসম্মেলনে ভাষণে তিনি উল্লেখ করেছেন ভারত ২০৩০ সালের মধ্যে পঞ্চাশ লক্ষ টন পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা অর্জনের যে লক্ষ্য নিয়েছে তা একটি ন্যূনতম লক্ষ্য। মন্ত্রী আরও বলেন ভবিষ্যতের জ্বালানী হলো পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং যেক্ষেত্রে স্থানীয় চাহিদা, স্থানীয় উৎপাদন এবং স্থানীয় ব্যবহার থাকবে সেখানে এটি সফল হবে।
Site Admin | September 25, 2025 5:38 PM
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে ভারত প্রত্যাশার চেয়ে ছ’বছর আগেই ২০% জৈব জ্বালানি মিশ্রণের লক্ষ্য অর্জন করেছে