November 4, 2025 9:46 PM

printer

পূর্ব বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগামীকালের মিছিল পিছিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

পূর্ব বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগামীকালের মিছিল পিছিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরফলে আগামী ৯-ই নভেম্বর রবিবার ওই মিছিল হবে। বিচারপতি কৌশিক চন্দ গতকাল বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের জন্য অনুমতি দিয়েছিলেন। আগামীকাল ২-টো থেকে ৬-টা পর্যন্ত মিছিল হওয়ার কথাছিল। কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও গুরুদুয়ারা কমিটি। তাদের দাবি আগামীকাল গুরুনানকের জন্মদিন উপলক্ষে তিনকোনিয়া এবং চরণকমল গুরুদুয়ারায় বিশেষ অনুষ্ঠান রয়েছে। রাজনৈতিক কর্মসূচী অন্যদিনও হতে পারে বলে তারা আদালতে জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ ৮-ই নভেম্বর মিছিল করতে বলেন। বিজেপি-র আইনজীবী বিল্বদল ভট্টাচার্য তা ৯ তারিখ করতে চাইলে আদালত তাতে অনুমতি দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।