June 22, 2025 9:24 PM

printer

পূর্ব বর্ধমানে বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে

পূর্ব  বর্ধমানের মন্তেশ্বর  এবং নাদনঘাট এলাকায় আজ সকালে পৃথক ঘটনায়  বাজ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন মঙ্গলদীপ সাঁতরা, হরগোবিন্দ বিশ্বাস, হারুদাস। মঙ্গলদীপের বাড়ি  নাদনঘাট থানার বড় কড়াইল গ্রামে। বাকি দুজনের বাড়ি মন্তেশ্বরের মড়াইপিড়ি ও খান্দরা গ্রামে। এরা সকলেই আজ সকালে চাষের কাজ করার সময় বজ্রাহত হয়ে সংজ্ঞা হারান। স্থানীয় হাসপাতালে  নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।