May 12, 2026 10:55 AM

printer

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। তাকে আজ আদালতে তোলা হবে।

পুর নিয়োগ দুর্নীতি মামলায়  ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ  আদালতে পেশ করবে ইডি।

 সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে গতকাল সাড়ে ১০ ঘন্টারও বেশি জিজ্ঞাসবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত ৯ টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়।

এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান যে, তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র ও খাবারদাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান।

 উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময়ে নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনীভাবে অন্তত দেড়শো লোকের তিনি চাকরীর ব্যবস্থা করেন। সেই দেড়শো জনের তালিকাও রয়েছে ইডির হাতে। মোট ১৭ টি পুরসভায় মোট এক হাজার কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরী দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে।

২০০৯ সালের বিধানসভা উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন সুজিত বসু। পরে ২০১১, ১৬ এবং ২১ এও বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হন তিনি। সাম্প্রতিক বিধানভা নির্বাচনে অবশ্য তিনি বিধায়নসভা আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।

ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। কিন্তু তিনি তখন হাজিরা দেন নি। ভোটের পর  গত পয়লা মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা।কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোঁরা সহ একাধিক জায়গায় অভিযানও চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসুও গতকাল হাজিরা দেন ইডির দপ্তরে। তাকেও দীর্ঘক্ষণ জেরা করা হয়।

এই মামলায় প্রাক্তন খাদ্য মন্ত্রী রথীনঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন ইডি। কিন্ত তিনি এখনও হাজিরা দেননি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।