September 29, 2025 8:58 AM

printer

পিএম ই-ড্রাইভ প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রায় ৭২ হাজার ৩০০টি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্র কার্যকরী নির্দেশিকা জারি করেছে।

পিএম ই-ড্রাইভ প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রায় ৭২ হাজার ৩০০টি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপনের জন্য কেন্দ্র কার্যকরী নির্দেশিকা জারি করেছে। ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে  এর মাধ্যমে সরকারি প্রাঙ্গণ, মহাসড়ক, পাবলিক ট্রান্সপোর্ট হাব এবং বাণিজ্যিক কমপ্লেক্সে চার্জিং পরিকাঠামো গঠনের কাজ ত্বরান্বিত হবে।

এই নির্দেশিকা অনুসারে, সরকারি অফিস, আবাসিক কলোনি, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিনামূল্যে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করলে পরিকাঠামো এবং ইভি চার্জিং সরঞ্জামের উপর ১০০ শতাংশ ভর্তুকি পাওয়ার যোগ্য হবে।

রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাল, মেট্রো স্টেশন, পৌর পার্কিং লট, রাষ্ট্রায়ত্ত বন্দর, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির খুচরা বিক্রয় কেন্দ্র এবং জাতীয় বা রাজ্য সরকার দ্বারা পরিচালিত টোল প্লাজার মতো স্থানে যেখানে প্রচুর যান চলাচল করে সেখানে পরিকাঠামো নির্মাণ খরচের ৮০ শতাংশ এবং চার্জিং সরঞ্জামের খরচের ৭০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। মহাসড়ক লাগোয়া শপিং মল এবং  বাজারের ক্ষেত্রেও পরিকাঠামো ক্ষেত্রে ৮০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।