পাহাড় থেকে সমতল সারা রাজ্য জুড়েই কনকনে শীতের অনুভূতি।দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।সান্দাকফু ও ফালুট এলাকায় হালকা তুষারপাত হয়েছে বলে সূত্রের খবর। দার্জিলিংপাহাড়ি এলাকায় হালকা তুষারপাত বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়াদপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দোপাধ্যায় জানিয়েছেন।
অন্যদিকে, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রার পারদ গত কালের থেকে প্রায় দুই ডিগ্রিকমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসস্বাভাবিকের থেকে যা এক দশমিক ৭ ডিগ্রি কম। আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা৩ থেকে ৪° পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।
Site Admin | January 5, 2026 11:30 AM
পাহাড় থেকে সমতল সারা রাজ্য জুড়েই কনকনে শীতের অনুভূতি।