পাহাড় থেকে সমতল শীতের প্রকোপ অব্যাহত থাকলেও আগামী রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী এক সপ্তাহ রাজ্যে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। সমাজ মাধ্যমে আগামীকাল থেকে শৈত্য প্রবাহের আশঙ্কা সংক্রান্ত বিভিন্ন পোস্ট এর বিষয় খণ্ডন করে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস বলেন, আগামী কয়েকদিনে শৈত্য প্রবাহের কোন সতর্কতা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, এর ফলে কমতে পারে দৃশ্যমানতা। এদিকে , আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ দশমিক ৮ ডিগ্রি কম। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক দিন ন্যূনতম তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে
Site Admin | January 8, 2026 9:44 PM
পাহাড় থেকে সমতল শীতের প্রকোপ অব্যাহত থাকলেও আগামী রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।