পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ (AERB) কুড়ানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৫ ও ৬ নম্বর ইউনিটে প্রধান সরঞ্জাম স্থাপনের অনুমতি প্রদান করেছে। এই অনুমোদনের ফলে ‘নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড’ এখন রিয়্যাক্টর প্রেসার ভেসেল, স্টিম জেনারেটর এবং কুল্যান্ট পাম্পের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলি স্থাপনের কাজ শুরু করতে পারবে।
AERB-এর নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী নকশা যাচাই এবং ২০২১ সালের এপ্রিল মাসে দেওয়া ‘ফার্স্ট পোর অফ কনক্রিট’ (FPC) অনুমতির পর থেকে নির্মাণকাজের অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই ইউনিটগুলিতে AERB-এর নিরাপত্তা বিধি অনুযায়ী অত্যাধুনিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তামিলনাড়ুর তিরুনেলভেলিতে অবস্থিত কুড়ানকুলাম প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে।