পাঞ্জাব পুলিশ অত্যন্ত সাফল্যের সঙ্গে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির একটি চক্রকে ধরে ফেলতে সক্ষম হয়েছে। নতুন দিল্লির পাক হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে এই চক্রটির যোগসাজশ ছিল। এ ব্যাপারে মালেরকোটলা শহর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাজ ছিল ভারতীয় সেনার গমনাগমনের তথ্য সীমান্তের ওপারে থাকা চক্রীদের কাছে পৌঁছে দেওয়া। পাঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব আজ সামাজিক মাধ্যমের একটি পোস্টে বলেছেন, এরা টাকার বিনিময়ে প্রতিরক্ষা সংক্রান্ত নানা সংবেদনশীল তথ্য শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছে। চক্রে আর কারা কারা জড়িত পুলিশ তার খোঁজ চালাচ্ছে।
Site Admin | May 11, 2025 7:08 PM
পাঞ্জাব পুলিশ অত্যন্ত সাফল্যের সঙ্গে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির একটি চক্রকে ধরে ফেলতে সক্ষম হয়েছে।