পাঞ্জাবের অমৃতসরে বিষাক্ত মদ্যপানের জেরে মৃতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে।
অমৃতসরের মাজিথা বিধানসভা কেন্দ্রের চারটি গ্রামের মানুষ গত রাতে ইথানল দিয়ে তৈরি বিষাক্ত মদ পান করে।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেছেন যে ঘটনায় দোষীদের রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যেই , দুই আবগারি আধিকারিক , একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং একজন Station House Officer কে বরখাস্ত করা হয়েছে।
এখনও পর্যন্ত, মূল অভিযুক্ত সহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।