May 23, 2025 10:00 PM

printer

পাকিস্তানী সীমান্তে ভুল করে ঢুকে পড়া বিএসএফ-এর জওয়ান  হুগলীর রিষড়ার বাসিন্দা পূর্নম সাউ আজ বাড়ি ফিরেছেন।

পাকিস্তানী সীমান্তে ভুল করে ঢুকে পড়া বিএসএফ-এর জওয়ান  হুগলীর রিষড়ার বাসিন্দা পূর্নম সাউ আজ বাড়ি ফিরেছেন। বিকেল পৌনে পাঁচটা নাগাদ পূর্বা এক্সপ্রেসে করে তিনি হাওড়া স্টেশনে পৌঁছন। তারপর গাড়ি করে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে।

হাওড়া স্টেশনে পৌঁছলে সাদর অভ্যর্থনা জানানো হয়। জয়হিন্দ ধ্বনি দিয়ে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা নেড়ে তাকে স্বাগত জানান সেখানে উপস্হিত জনতা।

পূর্নম বলেন, সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্যই তিনি নিরাপদে দেশে ফিরতে পেরেছেন।

 উল্লেখ্য, পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে গত ২২-শে এপ্রিল পাকিস্তানী রেঞ্জার্সের হাতে আটক হন তিনি। ভারতের সঙ্গে বেশ কয়েকটি ফ্ল্যাগ মিটিং-এর পর গত ১৪-ই মে পাকিস্তান তাকে মুক্তি দেয়। ২১ দিন পর আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হয় পূর্ণমকে।

    

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।