May 11, 2026 9:10 AM

printer

পশ্চিম এশিয়ায় মার্কিন-ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পশ্চিম এশিয়ায় মার্কিন-ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায়, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধিদলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনভাবেই তাঁর সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল, ইরান, পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই  প্রতিক্রিয়াটি পাঠানো হয়।

ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, তেহরানের মূল লক্ষ্য হলো সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন, ইরানের ইউরেনিয়ামের মজুদ কর্মসূচীর ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যেকোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজের যেকোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের নেতৃত্বে উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টায় বিমানবাহী রণতরী শার্ল দ্য গল এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।