May 1, 2026 9:47 PM

printer

পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির মধ্যেও জ্বালানী সরবরাহ এবং সামূদ্রিক পরিবহণ অক্ষুণ্ণ রাখতে এবং ভারতীয় নাগরিকদের সহায়তায় সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির মধ্যেও জ্বালানী সরবরাহ এবং সামূদ্রিক পরিবহণ অক্ষুণ্ণ রাখতে এবং ভারতীয় নাগরিকদের সহায়তায় সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক বিবৃতিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিকগ্যাস মন্ত্রক জানিয়েছে, এল পি জি-র অবৈধ মজুত ও কালোবাজারি রুখতে গতকাল সারাদেশের ২ হাজার ৩শোটি অভিযান চালানো হয়। মন্ত্রক বলেছে, অনলাইনে এল পি জি সিলিন্ডার বুকিং ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গোটা ফেব্রুয়ারী মাসে যেখানে ৫৬ কেজির সিলিন্ডার বিক্রি হয়েছিল ২১ লক্ষ ৭০ হাজার, সেখানেই শুধুমাত্র গতকালই তা বিক্রি হয়েছে ৭৯ হাজারের বেশী। মার্চ মাসের পর থেকে ৫ লক্ষ ৮৮ হাজারের বেশী পাইপবাহিত গ্যাস সংযোগ চালু হয়েছে। নতুন সংযোগ দেওয়া হয়েছে ২ লক্ষ ৬৮ হাজারের বেশী। বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিক এবং ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি সুরক্ষিত আছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।