পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যেও দেশে গৃহস্থালীর LPG জোগান স্বাভাবিক এবং কোনোরকম বাধা বিঘ্ন ছাড়াই সর্বত্র তা’ সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশে এই মুহূর্তে কোথাও LPG-র ঘাটতি নেই। অনলাইন বুকিং এবং অথেন্টিকেশন কোডের ওপর ভিত্তি করে সরবরাহ সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। গতকাল পর্যন্ত ৮’হাজার ৮৩৮ টনের বেশী বাণিজ্যিক LPG বিক্রি করা হয়েছে। পাঁচ কেজির সিলিন্ডার সরবরাহের মাত্রা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
News On AIR | April 29, 2026 6:35 PM
পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যেও দেশে গৃহস্থালীর LPG জোগান স্বাভাবিক বলে সরকার জানিয়েছে