পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব গঠিত বিজেপি সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নের গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএস-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতোদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত ৫৬৯ কিলোমিটার অংশের মধ্যে ৪৫৬ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে ১৮১ কিলোমিটার অংশে কাঁটাতারে র বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তত্কালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়। কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করে নি।
মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে – পশ্চিমবঙ্গকে গতকাল যুক্ত করা হয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে পাবেন রাজ্যবাসী। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও গতকালই কার্যকর হয়েছে বলে ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী।