পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। এরপর শ্রী শাহর উপস্থিতিতে দলের সাংগঠনিক বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
উল্লেখ্য, গতকাল শ্রী শাহকে এরাজ্যে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে, সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।