পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড়। জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রাজ্য বিধানসভা নির্বাচনে ২৯৩ টি আসনের ভোট গণনা এগিয়ে চলেছে। এর মধ্যে ২০৬ টি-তে জয়ী অথবা এগিয়ে বিজেপি। তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে ৮১ টি আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২ টি করে, সিপিআইএম ও আইএসএফ একটি করে আসনে জয়লাভ করেছে।
কলকাতার সবচেয়ে নজরকাড়া কেন্দ্র ভবানীপুরে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রধান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী তাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছেন।
আমাদের প্রতিনিধি কাশফিন নাহার জানাচ্ছেন জয়ের পর গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের কি পরিস্থিতি –
জয়ের সার্টিফিকেট হাতে পেয়ে শুভেন্দু এটিকে মানুষের জয় হিসাবে অভিহিত করেন।
অন্যদিকে মমতা ব্যানার্জী ১০০ টি আসনে কারচুপির অভিযোগ এনেছেন।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারী ৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে পরাজিত করেছেন।
কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজাকে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। জোড়াসাকোয় ঐ দলেরই বিজয় ওঝা, মানিকতলায় তাপস রায় ও কাশিপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি জয়লাভ করেছেন।
অন্যদিকে বেলেঘাটা আসনে তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ চৌরঙ্গীতে নয়না ব্যানার্জী, এন্টালিতে সাহা, মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বালিগঞ্জ আসনে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবা আসনে ঐ দলেরই জাভেদ আহমেদ খান জয়লাভ করেছেন।
উত্তর ২৪ পরগণার ৩৩ টি আসনের মধ্যে বিজেপি ২৩ টিতে জয়লাভ বা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস জয়ী অথবা এগিয়ে ১০ টি আসনে।
ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে। বিজেপির কৌসতভ বাগচী ১৬ হাজারেও বেশি ভোটে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছেন। পানিহাটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। নোয়াপাড়ায় অর্জুন সিং, ভাটপাড়ায় তার পুত্র পবন কুমার সিং, নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চ্যাটার্জী এবং হিঙ্গলগঞ্জে বিজেপির রেখা পাত্র জয়লাভ করেছেন। উত্তর দমদম বিধানসভায় ঐ দলের প্রার্থী সৌরভ সিকদার জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। হাবরা আসনে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে হারিয়েছেন বিজেপির দেবদাস মন্ডল
দেগঙ্গা, বাদুরিয়া, মিনাখা এবং বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন।