পশ্চিমবঙ্গে এস আই আর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডঃ সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়।
বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে শ্রী গুপ্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভোটপর্বে বড় ধরনের সংঘর্ষ বা অশান্তি এড়িয়ে নির্বাচন পরিচালনায় তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা বিশেষ ভাবে নজর কেড়েছিল । সেই অভিজ্ঞতার উপর ভরসা রেখেই নতুন সরকার তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বলে প্রশাসনিক মহলের অভিমত।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার।