পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানিতে প্রমাণপত্র হিসেবে রাজ্যের জারি করা ‘ডোমিসাইল সার্টিফিকেট’ আপাতত গ্রহণযোগ্য নয় বলে কমিশন জানিয়েছে। ইতিমধ্যেই যেসমস্ত ভোটার এই শংসাপত্র জমা দিয়েছেন, তাঁদের ফের শুনানির জন্য ডাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এস আই আর–এ প্রামাণ্য নথি হিসেবে রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝানো হয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট তার আওতায় পড়ে না। প্রতিটি রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর জন্য নির্দিষ্ট সরকারি নির্দেশিকা বা জিও রয়েছে। এই রাজ্যে এসংক্রান্ত শেষ সরকারি নির্দেশিকা অনুযায়ী, মূলত সেনাবাহিনী ও বিভিন্ন আধা সামরিক বাহিনীর চাকরিপ্রার্থী অবাঙালি নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষ এই সার্টিফিকেটের জন্য যোগ্য বলে উল্লেখ ছিল। কিন্তু বর্তমানে রাজ্যে অনেক ক্ষেত্রেই নিয়ম না মেনে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ। সেই কারণে প্রামাণ্য নথি হিসেবে ওই শংসাপত্রকে ব্যবহার করা যাবে না।
Site Admin | January 8, 2026 8:04 AM
পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানিতে প্রমাণপত্র হিসেবে রাজ্যের জারি করা ‘ডোমিসাইল সার্টিফিকেট’ আপাতত গ্রহণযোগ্য নয় বলে কমিশন জানিয়েছে।