May 7, 2026 9:55 AM

printer

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে, দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে, দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ, গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে দুটি গুলি লাগে। গুলিবিদ্ধ হন, তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও।

দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর বুকে, পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। চারটি বাইকে মোট আটজন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ি্র গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ, দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে, তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারীর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসেকেই দায়ী করেছে বিজেপি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।