পণ্য ও পরিষেবা কর সংস্কারের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে ট্রেন ও স্টেশন চত্বরে যে বোতল বন্দী পানীয় জল পাওয়া যায় সেগুলির সর্বাধিক বিক্রয় মূল্য-এমআরপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।
রেল নীর এবং অন্যান্য ব্র্যান্ডের এক লিটারে জলের বোতল পনেরো টাকার বদলে এখন ১৪ টাকায় পাওয়া যাবে।
৫০০ মিলিলিটারের জলের বোতলের দাম দশ টাকার পরিবর্তে ৯ টাকা ধার্য হয়েছে। চলতি মাসের ২২ তারিখ থেকে এই দাম কার্যকর হবে।