December 20, 2025 3:00 PM

printer

ন্যাশনাল হেরল্ড বেআইনি অর্থ পাচার মামলায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই ডি)র দায়ের করা মামলা গ্রহণ না করার নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে ইডি দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে

ন্যাশনাল হেরল্ড বেআইনি অর্থ পাচার মামলায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই ডি)র দায়ের করা মামলা গ্রহণ না করার নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে ইডি দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে। আবেদনে নিম্ন আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার দিল্লির একটি নিম্ন আদালত, ন্যাশনাল হেরল্ড বেআইনি অর্থপাচারের, ইডি’র দায়ের করা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অনান্য পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণে অস্বীকার করে। তবে জাতীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ইডি তাদের চার্জশিটে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সুমন দুবে, শ্যাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডটেক্স মার্চেন্ডাইজ এবং সুনীল ভান্ডারিকে এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করে। অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের ২ হাজার কোটি টাকার সম্পত্তি অন্যায্য ভাবে গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।