নির্বাচন কমিশন শিক্ষা, চিকিৎসা সহ নানা কারণে অস্থায়ীভাবে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য SIR এর শুনানি প্রক্রিয়ায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। তাঁদের ব্যক্তিগতভাবে শুনানিতে হাজির হতে হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পড়াশোনা, সরকারি কাজ, চিকিৎসা বা অন্য কোনও প্রয়োজনে যেসব ভোটার সাময়িকভাবে বিদেশে রয়েছেন, তাঁরা শুনানির দিন উপস্থিত থাকতে না পারলেও চলবে। ওই ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের হয়ে পরিবারের কোনও অনুমোদিত সদস্য শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। তবে সেই পরিবারের সদস্যকে ভোটারের সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র দেখাতে হবে।নির্দেশিকায় আরও বলা হয়েছে, কমিশনের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী যেসব নথি গ্রহণযোগ্য, সেই সব নথিই পরিবারের সদস্যের মাধ্যমে জমা দেওয়া যাবে। এই সুবিধা মূলত ‘আনম্যাপড’ ও ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
Site Admin | January 8, 2026 9:41 PM
নির্বাচন কমিশন শিক্ষা, চিকিৎসা সহ নানা কারণে অস্থায়ীভাবে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য SIR এর শুনানি প্রক্রিয়ায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে।