April 30, 2026 7:21 PM

printer

নির্বাচন কমিশন ভোটগণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ রুখতে ECINET প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড-ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে।

নির্বাচন কমিশন ভোটগণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ রুখতে ECINET প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড-ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। কমিশন জানিয়েছে যেআগামী ৪ঠা মে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা এবং সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেএই কিউআর কোড-ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়াটি নতুন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রথম এবং দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয়পত্রগুলো ম্যানুয়ালি যাচাই করা হবে। তবে গণনা হলের ঠিক আগের চূড়ান্ত বা অভ্যন্তরীণ স্তরে প্রবেশের জন্য কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক। এই নতুন পরিচয়পত্র ব্যবস্থাটি রিটার্নিং অফিসারঅ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারগণনা কর্মীকারিগরি কর্মীপ্রার্থীনির্বাচনি এজেন্ট এবং গণনা এজেন্টদের জন্য ব্যবহার করা হবে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।